শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রংপু‌রে র‌্যা‌বের অ‌ভিযা‌নে ‌কো‌টি টাকার হি‌রোইনসহ গ্রেফতার ২

রংপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী থানার হরিণমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার মাদক ব‌্যবসা‌য়িরা হল রাজশাহীর আল আমিন (২২) ও নয়ন (২০)। র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এ তথ্য জানান।

র‌্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে হরিণমারী মহাসড়কের ওপর জরুরি চেকপোস্ট বসায় র‌্যাব। এসময় রাজশাহী থেকে রংপুরগামী সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ও তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন এবং ট্রাক জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ‌দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। বিভিন্ন যানবাহনে করে হেরোইনসহ অন্যান্য মাদক রাজশাহী থেকে গাইবান্ধা, রংপুরসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করতো তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com