সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

খুলনায় এক যুবক‌কে দুই ডোজ টিকা দি‌লেন নার্স

খুলনা সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

মো. রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে একদিনে করোনার দুই ডোজ টিকা দেয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে তার বাম হাতে দুটি টিকা দেন কর্তব্যরত দুই নার্স। তিনি বর্তমানে হাসপাতালেই ভর্তি। রোকনুজ্জামান কয়রা উপজেলার সোনাই মোড়লের ছেলে।

টিকা নেয়ার পর রোকনুজ্জামান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা দিতে চেয়ারে বসি। এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাই পেসার আছে কিনা। আমি বলি না। তিনি আমার বাম হাতে টিকা দিয়ে কাগজটা দেন। আমি বসেছিলাম। এক মিনিটও হয়নি। এরই মধ্যে আরেকজন নার্স এসে আমার বাম হাতে আবার টিকাভর্তি আরেকটি সিরিঞ্জ পুশ করেন। এ সময় আমার পাশে থাকা একজন বলেন, উনাকে আবার কেন টিকা দিলেন? তখন নার্সরা সদুত্তর দিতে পারেননি।’

তিনি অভিযোগ করেন বলেন, ‘দুই ডোজ টিকা দেয়ার বিষয়ে আমি যখন জানতে চাই, তখন নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। বর্তমানে আমি টিকা কেন্দ্রের পাশের ৬ নম্বর বেডে আছি। শরীর বেশ দুর্বল লাগছে।

এ বিষয়ে খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, ‘আমরা তো টিকা দিচ্ছি। এখন পর্যন্ত কোনো ভুল হয়নি। হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

নাম প্রকাশ না করা শর্তে খুলনা জেনারেল হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা, টিকা নেয়া ব্যক্তিকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রে‌খে পর্বতর্তী‌তে বাড়িতে পাঠনো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com