মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে অজ্ঞান পা‌র্টির ৮ সদস‌্য গ্রেফতার: পশুর হাট‌ে সক্রিয় অজ্ঞান পা‌র্টি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩১২ বার পঠিত

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সক্রিয় থাকা অজ্ঞান ও মলম পার্টির আট সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। তারা হলেন- রানা শিকদার (২৪), মো. জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), মোহাম্মদ আলী হোসেন (৪২), মোহাম্মদ সোহেল (২৬), মো. জহুরুল (২৪) ও মোহাম্মদ হেলাল (২৭)। তাদের কাছ থেকে ১০০টি চেতনানাশক ট্যাবলেট, মুভ তরল স্প্রে, মলম ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, লালবাগ এলাকায় কোরবানির পশুর হাটকে টার্গেট করে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা অবস্থান করছে- এমন সংবাদে সোমবার রাতে (২৭ জুলাই) অভিযান চালানো হয়। অভিযানে তাদের আট সদস্যকে চেতনানাশক বিভিন্ন ওষুধ সামগ্রীসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, অজ্ঞান পার্টির দলনেতা রানা সিকদারের নেতৃত্বে তার সহযোগী জুম্মাত ও গ্রেফতার অন্য ছয়জনসহ মহানগরীর পশুর হাটকে টার্গেট করে। তারা ধোলাইখাল এলাকার পশুর হাটে আগত ব্যাপারী ও সাধারণ ক্রেতাদের কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার উদ্দেশে লালবাগ এলাকায় সমাবেত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com