রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারত

আন্তর্জাতিক সংবাদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৪২ বার পঠিত

চীনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এবং বন্ধুদেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে দক্ষিণ চীন সাগরে রণতরী পাঠাল ভারত।

ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী একটি রণতরী এবং একটি ক্ষেপণাস্ত্র ফ্রিগেট-সহ মোট চারটি জাহাজ আগামী দুই মাসের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে।

ভারতীয় নৌসেনা জানায়, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকায় বহুদিন ধরেই আগ্রাসী হয়ে উঠেছে চীন।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বৈরথ আরো বেড়েছে। চলতি বছরের জুনে চীনকে বার্তা দিতে দক্ষিণ চীন সাগরে রুটিন অভিযানে রণতরী পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ভারতও যুক্তরাষ্ট্রের পথেই হাঁটল। চলতি মাসে ফিলিপাইন সাগরে নৌসেনার মহড়া চালাবে যুক্তরাজ্যও।

দক্ষিণ চীন সাগর এলাকায় শান্তি বিঘ্নিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র, জাপানসহ পার্শ্ববর্তী দেশগুলো চীনকেই দায়ী করে।

ভারতীয় নৌসেনা আরো জানায়, বন্ধুদেশগুলোর সম্পর্ক মজবুত করতে এবং ওই এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে নিয়ে আসতেই রণতরী মোতায়েন করছে ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com