সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নোয়াখালী‌তে নবাগত পু‌লিশ সুপার শহীদুল ইসলা‌মের যোগদান

এমইএস/নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১১০৬ বার পঠিত
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার শহীদুল ইসলাম।

নোয়াখালী জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. শহীদুল ইসলাম। রোববার (১ আগস্ট) দুপুরে তিনি সাবেক পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের কাছে থেকে দায়িত্ব গ্রহন ক‌রেন । এ দি‌কে চট্রগ্রাম রে‌ঞ্জ কার্যাল‌য়ে নবাগত পু‌লিশ সুপার শহীদুল ইসলাম‌কে ফুল ‌দি‌য়ে শু‌ভেচ্ছা জানান ডিআই‌জি আ‌নোয়ার হোসেন বি‌পিএম বার পি‌পিএম।

এর আগে পুলিশ সুপার কার্যালয়ে আসার পর নবাগত পু‌লিশ সুপার‌ শহীদুল ইসলাম‌কে বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

শহীদুল ইসলাম রংপুর সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি শেষে ২৫ তম বিসিএস (পুলিশ ক্যাডারে) ২০০৬ সালে পুলিশ বিভাগের এএসপি প‌দে যোগদান করেন।

উল্লেখ্য, গত ১১ জুলাই (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পত্রে পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে (পিপিএম-সেবা) নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে শহীদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com