সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

আবার বিয়ে করছেন সঙ্গীত শিল্পী ন্যানসি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৫৩ বার পঠিত

আবারো বিয়ে করছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গত এপ্রিলেই তিনি বিয়ের আভাস দিয়েছিলেন।

এবার তিনি জানান, আগামী মাসে বিয়ে করতে যাচ্ছেন। এখন বিয়ের প্র্রস্তুতি চলছে। তবে পাত্র কে, এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না তিনি।

ন্যানসি বলেন, এর আগে আমার বিয়ে হয়েছে। কিন্তু মেহদি দেয়া হয়নি। যেহেতু এবার তৃতীয়বারের মতো বিয়ে করছি, তাই ভাবছি বিয়ের সব আয়োজন রাখবো। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং প্রোগ্রাম নিয়ে ভাবছি।

উল্লেখ্য, কয়েক মাস আগে ন্যানসির দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

ফেসবুকে এক স্ট্যাটাসে ন্যানসি লিখেছেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা ইত্যাদি ।

তবে নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। বিচ্ছেদ কখনো কখনো মধুরও হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com