মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৩, আহত ৪

মাদারীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৮০ বার পঠিত

মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

শনিবার রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল ছিল।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো: সোহান নামের টোলপ্লাজার এক কর্মচারিসহ ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো: মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোলপ্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের উপর দিয়ে পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিকে ছাদ ঢালাইয়ের পাইপসহ আরো কিছু মাল ছিল। এর উপরে আট থেকে ১০ জন সাধারণ যাত্রী বসেছিল। ঘটনাস্থলেই দু’জন মারা যায়। আর একজন হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা গেছে। তাদের পরিচয় এখনো সনাক্ত হয়নি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com