মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশিকের মায়ের দাফন সম্পন্ন

নাগ‌রিক অনলাইন ডেস্ক/কু‌মিল্লা অ‌ফিস:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫০৬ বার পঠিত

কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক, জাগরনী টিভির জেলা প্রতিনিধি ও কুমিল্লা ২৪ টিভির সিনিয়র রিপোর্টার আশিকুর রহমান আশিকের মাতা মনোয়ারা বেগম (৭০) জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার বাদ জোহর নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে কালিয়াজুরী কবরাস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা কালচারার অফিসার আয়াজ মাবুদ, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মোঃ মুরাদ মিয়া, যুবলীগ নেতা বোরহান মাহমুদ কামরুলসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার রাত ২ টা ৫০ মিনিটে নগরীর কালিয়াজুরীর সিদ্দিক টাওয়ারে মরহুম সিদ্দিকুর রহমানের স্ত্রী ও সাংবাদিক আশিকুর রহমান আশিকের মাতা মনোয়ারা বেগম বাধক‌্যজ‌নিত অসুস্থতায় মারা যান। মৃত্যকালে চার ছেলে ও তিন মেয়ে রেখে যান।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনি, সাধারন সম্পাদক সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ২৪ টিভির ব্যবস্থাপনা পরিচালক তাওহিদ হোসেন মিঠু, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, এছাড়াও শোক প্রকাশ ক‌রেন নাগ‌রিক খবর প‌রিবা‌রের সদস‌্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com