বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা ১০ ব‌্যাটা‌লিয়ন বি‌জি‌বির মাদকদ্রব‌্য ও মালামাল উদ্ধার আটক ৪

এমইএস:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৫৫ বার পঠিত

প্রেস নিউজ: কু‌মিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ নোয়াপুর বিওপি’র টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ২১৩৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “মুসলিমপাড়া” নামক স্থান হতে ৩০ টি ইয়াবা ট্যাবলেটসহ (৯,০০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোঃ শিপু (২৮), পিতা-মীর কাশেম (টিপু) এবং (২) মোঃ রেজোয়ার (২৬), পিতা-মোঃ ওসমান হায়দার, উভয়ের গ্রাম-উত্তর শ্রীপুর, পোষ্ট-মুন্সিরহাট, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’দ্বয়কে আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। অপর একটি অভিযানে লক্ষীপুর পোষ্টের টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৭/১০-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দলকুইয়া” নামক স্থান হতে ১৪ বোতল ফেন্সিডিল (৫,৬০০/-) এবং ০১ টি মোটর সাইকেলসহ (২,০০,০০০/-) ০২ জন মাদক চোরাকারবারী (১) মোঃ শামীম ইকবাল (৩৪), পিতা-মোঃ আঃ হাকিম এবং (২) ইফতেখার আলম (অসিত) (১৮), পিতা-মোঃ মাজেদুল হক, উভয়ের গ্রাম+পোষ্ট-বাঘমারা, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা’দ্বয়কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৪৫ বোতল ফেন্সিডিল (১,৩৮,০০০/-), ৫৮ বোতল মদ (৮৭,০০০/-), ০৬ বোতল বিয়ার (১,৫০০/-), ০.৯ কেজি গাঁজা (৩,১৫০/-) এবং ০১ টি বাই সাইকেল (৫,০০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪,৪৯,২৫০/- (চার লক্ষ ঊনপঞ্চাশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com