মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাভা‌রে অপহর‌ণের চার‌দিন পর জী‌বিত শিশু‌কে উদ্ধার ক‌রল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৮৩ বার পঠিত

ঢাকা সাভা‌রে ১১ বছরের এক শিশুকে অপহরণের চার দিন পর উদ্ধার করেছে র‌্যাব সদস‌্যরা। এ সময় অপহরণের সঙ্গে জড়িত মো. মোছাদ্দেক আলমকে (২৯) না‌মে একজন‌কে আটক করেছে র‍্যাব-৪। বৃহস্পতিবার (২৯ জুলাই) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার (২৬ জুলাই) একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারি, শনিবার (২৪ জুলাই) সাভার মডেল থানা এলাকা থেকে ওই শিশু (১১) অপহরণ হয়। ঘটনার দুই দিন পর অপহরণকারী চক্র মোবাইল ফোনে শিশুটির মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় চক্রটি।

তিনি বলেন, ঘটনার পর থেকেই এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৪। তদন্তের এক পর্যায়ে শিশুটিসহ অপহরণকারীর সন্ধান পায় র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৪ এর একটি দল বুধবার (২৮ জুলাই) ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা এলাকায় অপহৃত ওই শিশুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকেও আটক করা হয়।

অপহরণকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শিশুটিকে গত শনিবার (২৪ জুলাই) সাভার মডেল থানার পলো মার্কেটের সামনে থেকে অপহরণ করে। পরবর্তীতে শিশুটিকে ট্রাকযোগে দিনাজপুর জেলার বিরামপুর থানার ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে আটকিয়ে রাখেন। এ সময় তিনি শিশুটির বাবা-মার কাছে টাকা দাবি করেন। পুনরায় তিনি শিশুটিকে ট্রাকে করে সাভার এলাকায় চলে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com