মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যু

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫১৩ বার পঠিত

ঝালকাঠির জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। আজ বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম সাংবাদিককে জানান, সানিয়া আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করিয়ে করোনা পজেটিভ নিশ্চিত হন তিনি। তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএইচএম ইমরানুর রহমানও র‌্যাপিড এন্টিজেন টেস্ট করিয়ে একই দিন করোনা পজেটিভ নিশ্চিত হন। অন্তঃসত্ত্বা হওয়ায় ওই দিনই সানিয়া আক্তারকে ঝালকাঠী সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতালের পরিচালক আরও জানান, অন্তঃসত্ত্বা হওয়ায় সানিয়া আক্তারের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিলো। তার প্রচুর শ্বাস কষ্ট হচ্ছিলো। হাই ফ্লো ন্যাজল ক্যানোলা দিয়ে তার শ্বাস প্রশ্বাস ঠিক রাখার চেষ্টা করা হচ্ছিলো। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সানিয়া আক্তারের গ্রামের বাড়ি নারায়নগঞ্জে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে ২০১৮ সালের ১ মার্চ বাংলাদেশ বিচার বিভাগে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com