মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি:বাড়ীয়ার কসবায় বিল থে‌কে বৃদ্ধার লাশ উদ্ধার

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৫৪ বার পঠিত
প্রতিকী ছ‌বি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর বিল থেকে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম ওয়ারিজ উদ্দিন (৮১) ওরফে ওয়ারেজ পাগলা। সোমবার দুপুরে বিলের পানি থেকে ভাসমান অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।

তিনি জানান, বিলের পানিতে পাওয়া ওয়ারিজ উদ্দিন ওরফে ওয়ারেজ পাগলা কসবা শিমরাইল এলাকার বাসিন্দা। তিনি ভিক্ষা করে দিন কাটাতেন। এছাড়া তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরও বলেন, স্থানীয়রা বলেন, গতকাল কসবা উপজেলার শিমরাইল ও মেহারী ইউনিয়নের মধ্যবর্তী চৌবেপুর বিলের বর্ষার পানিতে ডুবে থাকা একটি রাস্তা পার হচ্ছিলেন তিনি। ওই রাস্তার পার হওয়ার সময় তিনি অথৈ পানিতে ডুবে গিয়ে নিখোঁজ ছিলেন। আজ তার লাশ পানিতে ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার সাথে থাকা ভিক্ষা করা ২১০ টাকা উদ্ধার করা হয়। পরে স্বজনদের অনুরোধে কোনও ধরনের অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ময়না তদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com