সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজারে বৃষ্টি ও পাহাড় ধসে ৬ রোহিঙ্গার মৃত্যু

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৭৮ বার পঠিত

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এবং পানিতে ভেসে শিশুসহ ছয়জন নিহত হয়েছে। তাছাড়া আহত হয়েছে আরও কয়েকজন।

মঙ্গলবার দুপুরে জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর ও ১৮ নম্বর শরণার্থী শিবিরে তারা হতাহত হন বলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন জানান।

আপনার যে কোনো পোলো শার্ট অর্ডার করতে এখনি কল করুন

তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

সামছু-দৌজা বলেন, দুপুরে ভারী বৃষ্টি হলে পাহাড়ের ঢালের নিচে ১০ নম্বর শিবিরের দুই-তিনটি বসতির ওপর মাটি পড়ে। মাটিচাপায় শিশুসহ পাঁচ রোহিঙ্গা শরণার্থী ঘটনাস্থলে নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

একই সময় বৃষ্টিতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায় ১৮ নম্বর শিবিরে এক শিশু এবং পরে তার লাশ মেলে বলে জানান সামছু-দৌজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com