বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফেসবু‌কে গুজব ছড়া‌নোর অ‌ভি‌যো‌গে ভূয়া সাংবা‌দিকসহ ৭ জন গ্রেফতার

সি‌লেট সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৯১ বার পঠিত

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক ভুয়া সাংবাদিকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-০৯)। রোববার (২৫ জুলাই) রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সামেন মজুমদার।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানার পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), একই উপজেলার আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাতে সিলেটে সেনানিবাসে বহুতল ভবনে আগুন লেগেছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় তারা। এ ঘটনায় তাদের আসামি করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়। এরপরই শনিবার দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের ওপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে; যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com