রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কক্সবাজার কুতুবদিয়ায় বালুর বস্তা দিয়ে জোয়ারের পানি ঠেকাতে চেষ্টা করছেন স্থানীয়রা

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৫৬ বার পঠিত

ভাঙা বেড়ীবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তিনদিন ধরে ডুবে আছে কুতুবদিয়ার বায়ু বিদ্যুৎ কেন্দ্রসহ তিন কিমি এলাকা। বালুর বস্তা দিয়ে জোয়ারের পানি ঠেকাতে চেষ্টা করছেন স্থানীয়রা। ২৫ জুলাই (রোববার ) সকাল সাড়ে ১১টার দিকে বেড়ীবাঁধের উপর এসব বালুর বস্তা দিতে দেখা যায় স্থানীয় লোকজনকে।

স্থানীয় বাসিন্দা কৃষক আবুল কালাম, নুর আহমদ, শফি আলম, মোঃ হাকিম বলেন, বেড়িবাঁধ না থাকায় গত শুক্রবার-শনিবার দুইদিন পূর্ণিমার জোয়ারের পানি ঢুকে বসতভিটা ও পুকুর তলিয়ে যায়। এখন আছে ফসলি জমি এগুলো চলে গেলে না খাইয়ে মরতে হবে। তাই পানির ধাক্কা ঠেকাতে নিজেরা চেষ্টা করছি।

এব্যাপারে আলী আকবার ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা (বি.কম) বলেন, পশ্চিমে দেড় কিলোমিটার জনবসতি আর দেড় কিলোমিটার ফসলের মাঠ ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র। মোট তিন কিলোমিটার বেড়ীবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের কোন সাড়া মেলে নি। বালুর বস্তা দিয়ে লোকালয় রক্ষার্থে নিজেরাই চেষ্টা করছি।

একইভাবে উত্তর ধু্রুং এলাকার বেড়ীবাঁধের বেশ কিছু অংশ দীর্ঘদিন ধরে সংস্কার বিহীন পড়ে আছে। এছাড়াও ইতোপূর্বে সেখানে বেড়ীবাঁধ সংস্কারে যে কাজ হয়েছেন তাতে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও জানা গেছে। তাই বর্ষা এলেই এই সমস্যা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com