বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টেলিভিশন চ‌্যা‌নে‌লের স্টিকারযুক্ত গাড়ি থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে র‌্যাব

‌নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৮১ বার পঠিত

ফেনীর সোনাগাজীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে সাড়ে ১১ হাজারের অধিক ইয়াবা জব্দ এবং চালককে আটক করেছে র‍্যাব-৭ ফেনী। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

উপজেলার লক্ষীপুর উকিল বাড়ির দরজা এলাকার ফেনী-সোনাগাজী সড়ক থেকে রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টায় মো. মনজুর আলম মঞ্জুকে (৩৯) নামে এক মাইক্রোবাস চালকে আটক করা হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান।

আটক মাইক্রোবাস চালক মো. মনজুর আলম মঞ্জু (৩৯) দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মো. গোলাম রহমানের ছেলে। সে বর্তমানে চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান বলেন, গোপন সংবাদে র‌্যাব সোনাগাজী উপজেলার লক্ষীপুর এলাকার ডা: নূরুল করিমের ফার্মাসির সামনের পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এ সময় ৭১ টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাসকে থামার জন্য সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে র‌্যাব ধাওয়া করে চালক মঞ্জুকে আটক করে এবং তার দেওয়া তথ্যমতে মাইক্রোবাসের মধ্যে একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৬০টি নীল রঙয়ের বায়ুরোধ পলিপ্যাক থেকে ১১ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৫৯ লাখ ১৫ হাজার টাকা বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি আরো বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে মঞ্জু জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। তাকে রাতেই সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com