রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌ত বা‌য়ো‌টে‌কেও কে‌লেঙ্কারী- চু‌ক্তির ৫ মা‌সেও টিকা পায়‌নি ব্রা‌জিল

নাগ‌রিক আন্তর্জা‌তিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৯৯ বার পঠিত

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল সরকার ভারত থেকে ২০ মিলিয়ন ডলারের টিকা কেনার যে চুক্তি করেছিল, সেটি বাতিলের ঘোষণা দিয়েছে। চুক্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা ও ফেডারেল কম্পট্রোলার জেনারেল (সিজিইউ) ওয়াগনার রোজারিও সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের কথা জানান। সেখানে রোজারিও বলেন, ‘এই অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তার আগে আমরা চুক্তিটি বাতিল করতে চলেছি। আমরা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করব বলেই আশা করছি। ১০ দিনের মধ্যে আমরা কিছু একটা জানতে পারব।’

গত ফেব্রুয়ারি মাসে ২ হাজার ৪০০ কোটি টাকায় ভারত বায়োটেকের সঙ্গে ২ কোটি কোভ্যাক্সিনের চুক্তি করেছিল ব্রাজিল সরকার। অভিযোগ হচ্ছে চুক্তির পর পাঁচ মাসেও ভারত কোনো টিকা ব্রাজিলে পাঠায়নি। সেই সঙ্গে টিকার দাম চুক্তিতে অনেক বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ।
এইসব অভিযোগের কেন্দ্রে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশের মধ্যেই চাপে পড়েছেন তিনি। তবে তিনি এ বিষয়ে এখনো মন্তব্য করেননি। ভারত বায়োটেকের বিরুদ্ধেও অভিযোগ আছে ব্রাজিলের। চুক্তি অনুযায়ী সময় মতো টিকা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। সূত্র : রয়টার্স, বিজনেস টুডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com