শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পে‌লেন কুমিল্লা শিক্ষাবোর্ডের স‌চিব নুর মোহাম্মদ-সেকশন অ‌ফিসার আবদুল খা‌লেক

এমইএস/কু‌মিল্লা ব‌্যু‌রো :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫৬৪ বার পঠিত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের স‌চিব প্রফেসর নুর মোহাম্মদ ও সেকশন অ‌ফিসার আবদুল খা‌লেক‌কে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রদান করা হয়। বুধবার (৩০) জুন দুপুরে শিক্ষাবোর্ড মিলণায়তনে তা‌দের‌কে এ পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়- কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ ও সেকশন অফিসার মো: আবদুল খালেক দীর্ঘদিন ধরে আর্দশ ও সততার সহিত যথাযথ দা‌য়িত্ব পালন করে যা‌চ্ছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পরিপূর্ণ আর্দশ বজায় রে‌খে সততা, স্বচ্ছতা, একনিষ্ঠসেবা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখায় ২০২০-২১ অর্থ বছরে জাতীয় বেতন স্কেলের ১ম থেকে ১০ম গ্রেডের মধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ড এর সচিব প্রফেসর নূর মোহাম্মদ এবং ১১ তম থেকে ২০ তম গ্রেডের মধ্যে সেকশন অফিসার মো: আবদুল খালেককে শিক্ষাবোর্ড কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ প্রদান করা হয়।

কুমিল্লা শিক্ষা‌বোর্ড মিলায়ত‌নে বুধবার দুপু‌রে এক অনুষ্ঠা‌নের মাধ‌্যমে কু‌মিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম স‌চিব নুর মোহাম্মদ ও সেকশন অ‌ফিসার আবদুল খা‌লেক‌কে “জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১” প্রদান ক‌রেন । এ সময় উপ‌স্থিত ছি‌লেন শিক্ষাবোর্ডের উপ-সচিব (প্রশাসন) একেএম সাহাউদ্দিন, কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আসাদুজ্জামান খান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আজহারুল ইসলাম, উপপরিচালক (হিসাব) প্রফেসর সানাউল্লাহসহ বো‌র্ডের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com