বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় সি‌নিয়র এএস‌পি স্পিনা রানী প্রামাণিকের যোগদান

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১৪৩৭ বার পঠিত
সি‌নিয়র সহকা‌রি পু‌লিশ সুপার স্পিনা রানী প্রামা‌ণিক, হোমনা সা‌র্কেল,কু‌মিল্লা।

কুমিল্লা জেলা পুলি‌শের  হোমনা ও মেঘনা থানার সা‌র্কেল অ‌ফিসার হি‌সে‌বে যোগদান কর‌লেন সিনিয়র সহকারি পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক । চল‌তি মা‌সের ২৬ জুন তিনি হোমনা ‌মেঘনা সার্কেল অ‌ফিসার হিসেবে কর্ম‌ক্ষে‌ত্রে যোগদান করেন।

তি‌নি ৩৪ তম বিসিএস (পুলিশ) উত্তীর্ন হয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় মৌলিক প্রশিক্ষণ শেষে) ঢাকা সিআইডিতে ২০১৬ সালে ১ জুন প্রথম কর্ম‌ক্ষে‌ত্রে যোগদান করেন। তিনি নাটোর জেলার সিংড়া উপজেলার স্থায়ী বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
সর্ব‌শেষ এএসপি স্পিনা রানী প্রামাণিক রায়পুর সার্কেল হি‌সে‌বে লক্ষ্মীপুর জেলায় কর্মরত ছিলেন।

সর্ব‌শেষ কর্মস্থ‌লে সাধারন মানু‌ষের ভালবাসায় সিক্ত হ‌য়ে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (এএসপি) (রায়পুর ও রামগঞ্জ সার্কেল) স্পিনা রানী প্রামানিক ভালোবাসা ও চোখের জলে বিদায় জানালেন সহকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষকে।

চল‌তি মা‌সের ২৪ জুন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও ২৬ জুন এএস‌পির নিজ কার্যালয়, রামগঞ্জ থানায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এএসপি স্পিনা রানীর জন্য কাঁদতে দেখা যায় সহকর্মীদের। এ সময় সাধারণ মানুষও আবেগাপ্লুত হন। সবার ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নেন স্পিনা রানী।

একজন জনবান্ধব পু‌লিশ কর্মকর্তা হি‌সে‌বে স্পিনা রানী প্রামা‌ণি‌ক কু‌মিল্লা জেলার হোমনা মেঘনা এলাকার সাধারন মানু‌ষের সেবায় নি‌জে‌কে নি‌য়ো‌জিত রাখার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌রেন। তি‌নি স্থানীয় জনগণ ও জনপ্রতি‌নি‌ধি ও  রাজনী‌তি‌বিদসহ দলমত নি‌র্বিশে‌ষে সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com