মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রওশন এরশাদই জাপার আজীবন চেয়ারম্যান: বিদিশা

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৯৪ বার পঠিত

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক সহধর্মিণী বিদিশা সিদ্দিকী বলেছেন, জাতীয় পার্টি গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারে না। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতাকর্মী জিএম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। রওশন এরশাদই পার্টির আজীবন চেয়ারম্যান। কিছু দিনের মধ্যেই এ ঘোষণা দিবেন বলেও জানান তিনি।

শনিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

বিদিশা বলেন, এরশাদ পার্টিকে কাদের পার্টি হতে দিবো না। এরশাদ-রওশন সংসারে সময় দেননি। সারাজীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন। আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে।

তিনি বলেন, আমি আমার দুই ছেলে এরিক ও শাদকে নিয়ে সারাদেশে লাঙ্গল চাষ করবো। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙে পড়িনি।

বিদিশা আরো বলেন, জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী আমার সাথে যোগাযোগ করছে। তারা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তারা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়। সারাদেশের নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতারাতি সম্মেলন করে তিনি চেয়ারম্যান হয়েছেন। পল্লীবন্ধুর সহধর্মিণীকে করা হলো প্রধান পৃষ্ঠপোষক। প্রধান পৃষ্ঠপোষক হয় ক্লাব বা সমিতিতে।

তিনি বলেন, অচিরেই জাতীয় পার্টি পুর্নগঠন করা হবে। এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আর বিদিশার নেতৃত্বে সরকার গঠন করে এরশাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করবো।

আপনার যে কোনো পোলো শার্ট অর্ডার করতে এখনি কল করুন

আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, বিএলডিপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা। সভায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত জাতীয় জোট নেতা হাসরত খান ভাসানী, বাবুল সরদার চাখারী, সিরাজুল হক সিরাজ, আকতার হোসেন, আনোয়ার হোসেন, সৈয়দ আসাদুল হান্নান নুর, আশরাফ হোসেন, মাওলানা জুবায়ের, আব্দুল মালেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com