বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌নৌ পু‌লি‌শের অ‌ভিযা‌নে পদ্মা নদী‌তে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪৩৯ বার পঠিত

ঢাকা জেলার দোহার এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে সাত ডাকাতকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌ পুলিশের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি।

গ্রেফতারকৃতরা হলো- সেলিম (৩০), মনির শেখ (১৯), কাউসার মোল্লা (২২), রিমন হক (২৪), জাকির হোসেন (২৬), এমদাদুল হক (২৩) ও হৃদয় শেখ (১৯)। এসময় তাদের হেফাজত হতে ১টি রিভলভার, ৪টি রামদা, ০১টি চাকু, ২টি সাড়াশি, ১টি র‌্যাত, ১টি পাইপ রেঞ্জ, ১টি হ্যান্ডেল, ১টি কাটারি উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত নৌকা  জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ জুন) ঢাকা জেলার দোহার থানা এলাকায় পদ্মা নদীতে ডাকাতি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার ডাকাত চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গ্রেফতারকৃতদের দোহার থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) বলেন,“দেশের নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নৌ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নৌ পথে সংগঠিত এ সকল অপরাধ দমনে নৌ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃক গ্রেফতারকৃত ডাকাতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এবং ভবিষ্যতেও নৌপথ অপরাধ মুক্ত রাখতে নৌপুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com