মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সারা দে‌শে ৬৬০ থানার ও‌সির প্রতি ক‌ঠোর বার্তা পু‌লিশ প্রধা‌নের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৫৫ বার পঠিত

‌ডেস্ক নিউজ:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ প্রায় ৩ ঘন্টাব্যাপী দেশের ৬ শত ৬০ থানার সকল অফিসার ইনচার্জ এর সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানকালে যে কো‌নো প্রকার দুর্নী‌তির বিরু‌দ্ধে তার ক‌ঠোর অবস্থা‌নের কথা ব্যক্ত ক‌রেন। আইজিপি বলেন, আপনারা নিজে অবৈধ উপায়ে কোন অর্থ উপার্জন করবেন না,অন্য কাউকে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগও করে দিবেন না। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন,কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও আপনাদের কাছে ঘুষ বা মা‌শোয়ারা চাই‌লে তা আম‌া‌কে নির্ভ‌য়ে জানান; অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বিলাসী জীবনযাপনের স্থান পুলিশের চাকরি নয়। দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবে না। বড়লোক হ‌তে চাই‌লে তারা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক। আই‌জি‌পি ব‌লেন,সৎ ও স্বচ্ছ উপা‌য়েও যে‌নো পু‌লি‌শের প্র‌ত্যেক সদস্য জীবন যাপন কর‌তে পা‌রে,সে‌দি‌কে লক্ষ্য রে‌খেই সদস্য‌দের জন্য কল্যাণ প‌রিকল্পনা তৈরী করা হ‌চ্ছে। করোনায়,জনগণের কল্যা‌ণ ও সুরক্ষার জন্য পুলিশ যা ক‌রেছে,জনগণ এর প্রতিদানও দিয়েছে,তাদের হৃদয়ের মণিকোঠায় পুলিশকে স্থান দিয়েছে। বাংলাদেশ পুলিশ আর পেছনে ফিরে যাবে না,আস্থা ও বিশ্বাস নিয়ে জনগণের পুলিশ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ্।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com