মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রার্থী না থাকায় কু‌মিল্লা ৫ আস‌নে এম‌পি নির্বা‌চিত হ‌চ্ছেন অ‌্যাড. আবুল হা‌শেম খান

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৯৩ বার পঠিত
অ‌্যাড. আবুল হা‌শেম খান

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) অ্যাডভোকেট আবুল হাসেম খান। রোববার (২০ জুন) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৫ জুন মনোনয়নপত্র জমার শেষ দিনে এ আসনে মাত্র দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক জসিম উদ্দিন। ১৭ জুন সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে উভয়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। রোববার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী জসিম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন। এ বিষয়ে ২৪ জুন আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান নি‌শ্চিত ক‌রেন।

কুমিল্লা-৫ বু‌ড়িচং ব্রাক্ষণপাড়া আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com