মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রাথ‌মি‌কের সি‌লেবাস সং‌ক্ষিপ্ত আকা‌রে

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৩৪ বার পঠিত

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলাদা করে সিলেবাস সংক্ষিপ্ত করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যেই প্রাথমিক শিক্ষা অধিদফতর ও জাতীয় প্রাথমিক শিক্ষা অ‌্যাকাডেমিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে।

শক্রবার (২৪ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলে, দীর্ঘদিন শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে আমরা টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবু অনেকেই শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। তাই, সবার ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে চিন্তা করতে হচ্ছে আমাদের।

তিনি বলেন, প্রতিষ্ঠান খোলার সঙ্গে-সঙ্গে শিক্ষার্থীরা যেন দ্রুত সিলেবাস শেষ করতে পারে, সেজন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। শ্রেণিভিত্তিক মৌলিক সক্ষমতা বা কোর কম্পিটেন্ট অর্জনে বিষয় চিহ্নিত করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ও প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজও শুরু হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা অ‌্যাকাডেমিকেও এই বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের সাধারণ ছুটি শেষ হলে ওই সিলেবাস শেষ করে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com