রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা ফ্রান্সে

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩০৭ বার পঠিত

ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং অন্য চার মন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন দেশটির কয়েকজন পরিবেশকর্মী।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে বুধবার প্যারিসের একটি আদালতে এ মামলা করেছেন তারা। এএফপি। মামলা প্রসঙ্গে ফ্রান্সের একজন সংসদ সদস্য এবং পরিবেশকর্মী পিয়েরে লারোটুরো বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কীভাবে জলবায়ুর অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছে।

যেন দৈত্যটি (জলবায়ু দূষণ) স্রষ্টার কাছ থেকে পালিয়ে বেঁচে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রীরা এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না, কারণ তারা সরাসরি এর কোনো ফল ভোগ করছেন না।’ পিয়েরে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কোনো শাস্তির জন্য এ মামলা করিনি।’

জলবায়ুবিষয়ক বিল পুনর্বিবেচনায় বাধ্য করতেই এ মামলার উদ্দেশ্য বলে জানান তিনি। পরিবেশবিষয়ক মামলা সংশ্লিষ্ট সমাজকর্মী ডিওন বলেন, ‘পরিবেশকে বাঁচাতে মামলাই হচ্ছে অহিংস কৌশল-যাতে দেরিতে হলেও কাজ হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com