বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তিন আস‌নের উপ-‌নির্বাচ‌নে আ.লীগের প্রার্থী চুড়ান্ত: ঢাকায় মিন্টু-সিলেটে হাবিব-কুমিল্লায় হাসেম

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫৩৬ বার পঠিত

জাতীয় সংসদের তিনটি আসনের উপ-নির্বাচনে চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখহাসিনা । এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের , ড. মো. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, কাজী জাফরুল্লাহ ও আবদুস সোবহান গোলাপ।
সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

গত বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনর কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো. খন্দকার হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com