সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভ্যাকসিনকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে কিছু রাষ্ট্র- রাব

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৭৩০ বার পঠিত

কিছু দেশ ভ্যাকসিনকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। শুক্রবার তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে কিছু দেশ তাদের প্রভাব ধরে রাখার জন্য এই চেষ্টা করছে। কিন্তু বৃটেন কোনোভাবে এ ধরণের ভ্যাকসিন কূটনীতি সমর্থন করে না। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

জি৭ সম্মেলনে অংশ নিতে গিয়ে কর্নওয়ালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রাব এসব কথা বলেন। এতে তিনি কোভিড-১৯ মহামারিকে ব্যবহার করে বিশ্বের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে এমন ইঙ্গিত দেন। পশ্চিমা কূটনীতিকরা মনে করেন, রাশিয়া ও চীন বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলোকে ভ্যাকসিন দিয়ে তাদের প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে। তাকে সরাসরি প্রশ্ন করা হয়, চীন ও রাশিয়া এ চেষ্টা করছে বলে মনে করেন কিনা তিনি।

উত্তরে রাব বলেন, কোনো সন্দেহই নেই যে তারা এই চেষ্টা করছে এবং আমরা এ ধরণের ভ্যাকসিন কূটনীতি সমর্থন করি না। আমরা মনে করি, আমাদের কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। একইসঙ্গে পুরো বিশ্বের জন্য ভ্যাকসিন নিশ্চিত করার সঙ্গে স্বার্থও সম্পর্কিত।

জি৭ সম্মেলনে যোগ দেয়া রাষ্ট্রগুলো ১ বিলিয়ন ডলার ভ্যাকসিন দান করবে বলে আশা করা হচ্ছে। এগুলো দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন নিশ্চিত করবে। আগামি বছরের শেষ নাগাদ পুরো বিশ্বকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com