মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাইবার ট্রাইব‌্যুনা‌লে স্বামীর বিরু‌দ্ধে স্ত্রীর মামলা- দুজ‌নে এসআই প‌দে কর্মরত

রাজশাহী সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৫৫ বার পঠিত

পুলিশের দুই এসআইয়ের (উপপরিদর্শক) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক নারী এসআই। গতকাল বুধবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। মামলার বাদী অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত।

মামলার আসামিরা হলেন বাদীর স্বামী এসআই ওবাইদুল কবির সুমন (৩৫) ও এসআই পলি আক্তার (৩০)। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। আগামী ৭ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০১৬ সালে এসআই ওবাইদুলের সঙ্গে বাদী নারী এসআইয়ের বিয়ে হয়। কিন্তু পরে এসআই ওবাইদুল এসআই পলি আক্তারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে নিজের স্ত্রীকে চাকরি ছাড়তে চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে তিনি ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

মামলায় আরো উল্লেখ করা হয়, বাদীকে হেয় প্রতিপন্ন করতে তাঁর নামে ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্নজনকে পাঠিয়েছেন এসআই ওবাইদুল কবির সুমন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে এসব পাঠানো হয়। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা হেয় প্রতিপন্ন হয়েছেন। এ কারণে ভুক্তভোগী মামলাটি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসামি এসআই ওবাইদুল কবির সুমন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত। আর এসআই পলি ঢাকার নবাবগঞ্জ থানায় কর্মরত।

মামলা সম্পর্কে রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘আদালত থেকে আমরা মামলার কপি এখনো পাইনি। কপি পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com