বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খালেদা জিয়া এখনো ঝুঁকিমুক্ত নন : সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৬৭৪ বার পঠিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনার রি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে বিশেষ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর গুলশানে বি এন পির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ম্যাডামকে বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে একটি বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে এখনো একেবারেই উনি যে সুস্থ হয়ে গেছেন তা কিন্তু নয়। বলা যেতে পাওে যে, এখনো একটা হেজারড অবস্থার মধ্যে আছেন, ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তার (খালেদা জিয়া) হার্ট, কিডনি, লাং ঝুঁকির মধ্যে আছে। যদিও তার ফুসফুসে সংক্রমণ নেই বা সেই ধরনের কোনো ইনফেকশনও নেই। কিন্তু তার হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে।

বিশেষ কেবিনে কেন স্থানান্তর করা হয়েছে তার কারণ ব্যাখ্যা করে বিএন পিরএনএ মহাসচিব বলেন, ম্যাডাম সিসিইউতে ছিলেন, সেই সিসিইউতে তার কোভিড পরবর্তী কতগুলো রিঅ্যাকশন হয়েছিল এবং আরেকটি রিঅ্যাকশন যেটা বিপদজনক ছিল যে তার রক্তে কিছুটা ইনফেকশন হয়েছিল। যেটাকে সিস্টোফেনিয়া বলে। আল্লাহর রহমতে চিকিৎসকরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই ইনফেকশনটা দূর করতে সক্ষম হয়েছেন। যেহেতু ওইখানে সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারো হতে পাওে সেই কারণে তারা তাকে বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন।

এক মাস সিসিইউতে থাকার পর গত বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়াকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। যেখানে সিসিইউর সব সুবিধাদি রয়েছে। গত ২৭ এপ্রিল পোস্ট কোভিড জটিলতায় আক্রান্ত হয়ে বিএনপিচেয়ারপার্সন এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যেও মেডিক্যাল বোর্ডের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com