রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৭৮৯ বার পঠিত

ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব ২০২০ সালে ইউরোপীয় দেশটি থেকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে

করোনাভাইরাসের মহামারি এবং বিভিন্ন কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে সৌদি।খবর তাসনিম নিউজের।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফ্রান্স গত বছর অস্ত্র বিক্রি খাত থেকে ৪৯০ কোটি ইউরো সমপরিমাণ অর্থ আয় করেছে। তার আগের বছর দেশটি এ খাত থেকে অর্থ আয় করেছিল ৮৩০ কোটি ইউরো।

ফ্রান্স থেকে গত বছর আমেরিকা দ্বিতীয় প্রধান ক্রেতা হিসেবে ৪৩ কোটি ৪০ লাখ ইউরো এবং মরক্কো ৪২ কোটি ৬০ লাখ ইউরো মূল্যের অস্ত্র কিনেছে।

ফ্রান্স থেকে সৌদি আরব যেসব অস্ত্র কিনছে তা মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এসব অস্ত্র প্রধানত দারিদ্রপীড়িত ইয়েমেনের শিশু ও সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। গত ছয় বছরে সৌদি আগ্রাসন ইয়েমেনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com