মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ল‌ঞ্চে তরুণী‌কে ধর্ষ‌ণের অ‌ভি‌যো‌গ- থানায় মামলা

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৮২০ বার পঠিত

ঢাকা-হিজলা রুটের এমভি রাজহংস-১০ লঞ্চে ধর্ষণের অভিযোগে মাইদুল ইসলাম মাসুম নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক তরুণী। বুধবার (৩ মে) দিনগত রাতে ওই তরুণী নিজেই মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন বরিশালের হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার। এজাহারে ওই তরুণী উল্লেখ করেন, মাইদুল ইসলাম মাসুম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের বাসিন্দা এবং তার পূর্ব পরিচিত।

গত শনিবার এমভি রাজহংস-১০ লঞ্চের ডেকে হিজলা থেকে ওই তরুণী ঢাকায় যাচ্ছিলেন। মধ্যরাতে মাসুম তার কাছে আসে এবং আলাপচারিতায় লিপ্ত হয়। এক পর্যায়ে মাসুম ওই তরুণীকে তার কেবিনে যাওয়ার আহবান জানায়। তরুণী এক পর্যায়ে সম্মত হলে কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করে।
পরদিন সকালে রাজধানীর সদরঘাটে ওই তরুণীকে রেখে মাসুম পালিয়ে যায়। ঢাকা থেকে ফিরে গত সোমবার মাইদুলের বাড়িতে গিয়ে তার বাবা খলিলকে ঘটনা জানায় ওই তরুণী।
মাসুমের বাবা খলিল তরুণীকে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন। এরপর ওই তরুণী হিজলা থানায় গিয়ে মাসুমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com