বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ফেসবু‌কে প‌রিচ‌য়ের পর বি‌য়ে : ৯ মা‌সের মাথায় স্বামীর হা‌তে খুন বগুড়ার ক‌লেজ ছাত্রী নাজনীন

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৯৪৮ বার পঠিত

বগুড়ার গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজের একাদশ শ্রেণির নিখোঁজ ছাত্রী নাজনীন আক্তারকে খুনের কথা স্বীকার করেছেন তার স্বামী সাকিব হোসেন। তবে নাজনীনের লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (১ জুন) নাজনীনের স্বামী সাকিব হোসেনের বাবার ভাড়া বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওড়না ও নখের অংশ বিশেষ উদ্ধার করেছে বলে জানিয়েছেন বরিশাল পুলিশ সুপার মারুফ হোসেন। তবে উদ্ধার হওয়া ওড়না ও নখ নাজনীনের কিনা তা নিশ্চিত নয় বলে জানান তিনি।

এদিকে নাজনীন আক্তারের লাশ উদ্ধারে গত দুই দিন ধরে বরিশালের দুই উপজেলায় অভিযান চালাচ্ছে পুলিশ । জানা যায়, ফেসবুকের মাধ্যমে বগুড়া সেনা নিবাসের ঝাড়ুদার সাকিব হোসেনের সাথে বগুড়া সদরের সাবগ্রামের আব্দুল লতিফের মেয়ে কলেজছাত্রী নাজনীন আক্তারের পরিচয় হয়। ভুয়া ঠিকানা দিয়ে গত বছরের ১ অক্টোবর নাজনীনকে বিয়ে করেন সাকিব। 
পু‌লিশ দুই দিন ধ‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে এখনও নাজনী‌নের লাশ উদ্ধার কর‌তে পা‌রে‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com