সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সাড়ে পাঁচ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৯৩২ বার পঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা। এ সময় গুরা মিয়া (৪৫) নামে এক পুরাতন মাঝিকে আটক করা হয়। আজ মঙ্গলবার ভোরের দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লক থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গুরা মিয়া বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের হেড মাঝি ছিলেন। তার বাবার নাম নুর আহমদ। তিনি মারা গেছেন।

র‌্যাব-১৫ জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করা খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ৫ লাখ ৫০ হাজার পিস উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫’র উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, সাবেক ক্যাম্প মাঝি গুরা মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com