সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কোভিড থেকে বাঁচতে মৃত সাপ চিবিয়ে খেলেন, হলেন গ্রেপ্তারও

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৪৩৩ বার পঠিত

মৃত সাপ চিবিয়ে খাওয়ার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে তামিল নাড়ুর পুলিশ। ৫০ বছর বয়সী ওই ব্যাক্তির সাপ চাবিয়ে খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে এমন ব্যবস্থা নেয়া হয়। ভালদিভেলু নামের ৫০ বছর বয়স্ক ওই ব্যাক্তি একজন কৃষক। তার বিরুদ্ধে ৭ হাজার রুপি জরিমানাও আরোপ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তিনি একটি মৃত ক্রেট সাপ চিবিয়ে খাচ্ছেন। এটি একটি ভয়াবহ বিষধর সাপ। এসময় দেখা যায় তিনি দাবি করছেন, কোভিড-১৯ থেকে বাঁচতে সাপ অত্যন্ত দারুণ প্রতিষেধক। তাই নিজেকে কোভিড থেকে বাঁচাতেই তিনি সাপটি খেয়ে নিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থানীয় বন কর্মকর্তা এস আনন্দ প্রথম এই ভিডিওটি দেখেন। এরপর তিনি তার দলকে নির্দেশ দেন ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করতে। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি মাতাল ছিলেন এবং কিছু মানুষ তাকে সাপ খেতে বাধ্য করেছে। এস আনন্দ বলেন, মারা যাওয়ার পর সাপটিকে চিবিয়ে যাচ্ছিলেন ওই ব্যাক্তি। তার ভাগ্য ভাল ছিল যে, তিনি ক্রেট সাপের বিষগ্রন্থিতে কামড় দেন নি। এটি এতো বিষাক্ত যে, মানুষকে আজীবনের জন্য পক্ষাগাতগ্রস্থ করে দিতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com