মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভ্রাম‌্যমান আদালত দেখে দৌড় দিল ডাক্তার

খুলনা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩১৯ বার পঠিত

খুলনার কয়রা উপজেলা সদরের কথিত দন্ত চিকিৎসকের চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মোস্তফা কামাল নামের ভুয়া চিকিৎসক দৌড়ে পালিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তার চেম্বারটি সিলগালা করে দেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এর আগে একবার কথিত ওই দন্ত চিকিৎসক মোস্তফা কামালকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন। তবে সুযোগ বুঝে তিনি আবার চেম্বার খুলে বসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস জানান, তিনি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও দীর্ঘদিন কয়রা উপজেলা সদরে ‘সাগর ডেন্টাল ক্লিনিক’ নামে চেম্বার খুলে প্রতারণা করে আসছিলেন। প্রতিনিয়তই সেখানে সাধারণ মানুষ চিকিৎসার নামে অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাই তার চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com