সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মালয়েশিয়ায় দুই পাতাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

নাগরিক অনলাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৮৩৯ বার পঠিত

১৬৬ যাত্রী আহত, ৪৭ জনের অবস্থা গুরুতর

মালয়েশিয়ায় মাটির নিচে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ১৬৬ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৪৭ জনের অবস্থা গুরুতর।

সোমবার রাত ৮ টার দিকে দেশিটির রাজধানী কুয়ালালামপুরের আমপাং ও কুয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি)-এর মাঝামাঝি এলাকায় এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
ঘটে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামার সব শেষ খবরে বলা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত ১৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছে ৪৭ জন। ট্রেন দুটির একটি খালি ছিল এবং অপর ট্রেনটিতে ২১৩ জন যাত্রী ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার অ্যান্ড রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী নিহত হয়েছে কি না নিশ্চিত করা যায়নি। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশী প্রবাসী হতাহত হয়েছে কি না এ বিষয়েও কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির পরিবহনমন্ত্রী দাতুক সেরি ওয়ে কা সিওং জানিয়েছেন, রাতে কেএলসিসি স্টেশনটির কাছে দু’টি এলআরটি কেলানা জয়া লাইন ট্রেনের সংঘর্ষে গুরুতর আহত হয়ে কমপক্ষে ১৬৬ জন আহত হয়েছেন।

স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাত ৮ টার পরে যাত্রীবাহী একটি ট্রেনের সাথে পরীক্ষার জন্য লাইনে থাকা অপর একটি ট্রেনের সংঘর্ষ হয়।

এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন এক বিবৃতিতে আহতদের দ্রুত সুচিকিৎসা ও ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমটি গঠনের নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com