মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি, বাংলাদেশের পাসপোর্টে পরিবর্তন নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৬১৮ বার পঠিত

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরাইলের প্রতি বিধিনিষেধ’ এর কথা উঠিয়ে নেয়া প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছেন, এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি, কিন্তু এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারো বিবেচনার অনুরোধ জানান রামাদান।

সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন পাসপোর্টে পরিবর্তনকে ‘অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন।

বাংলাদেশের পাসপোর্ট যেন ‘আন্তর্জাতিক মানের’ হয় সেজন্যই এ পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উক্ত বক্তব্যের বিষয়ে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ‘আপনি কি বলছেন যে গত ৫০ বছর ধরে বাংলাদেশি পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ যারা পাসপোর্টে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা উল্লেখ করছে তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?’

  1. body stripe polo shirt

    Polo stripe shirt

তবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার হাত প্রসারিত করায় বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি বলেন, ফিলিস্তিনের সংকটে বাংলাদেশের মানুষের এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা সত্যি অবাক। কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটি মানুষের প্রতি। ফিলিস্তিনের জনগণকে যারা আর্থিক সহায়তা পাঠাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এই সহায়তা যুদ্ধাহত মানুষের চিকিৎসার সরঞ্জাম কেনার কাজে ব্যবহার করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com