মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শ্রমিকদের সঙ্গে অভিনব প্রতারণা করছেন গার্মেন্টস মালিকরা

নাগ‌রিক খবর ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৮৬ বার পঠিত

ক‌রোনারr প্রাদুর্ভাবের মধ্যে দেশের বহু গার্মেন্টস মালিক অভিনব কায়দায় শ্রমিক ছাঁটাই করছে উল্লেখ করে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড তাদের শত শত শ্রমিককে জোরপূর্বক ৩ মাসের ছুটির কাগজে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করেছে। শ্রমিকদের আইনগত পাওনা পরিশোধ না করে চতুরতার সাথে তাদেরকে ছুটির মাধ্যমে ছাঁটাই করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আশুলিয়ার অনন্ত গার্মেন্টসে ১ থেকে ১৭ বছরের পুরনো শ্রমিকদের পুনরায় জয়েনিং লেটার দেয়া হচ্ছে। আশুলিয়ার অনন্ত গার্মেন্টসে অনেকের বেতন কমিয়ে দেয়া হচ্ছে। শ্রমিকরা যাতে তাদের দীর্ঘ চাকরি জীবনের আইনগত সুযোগ-সুবিধা পেতে না পারেন সেজন্য এই অভিনব প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে।

বাহারানে সুলতান বলেন, আমরা সরকার, বিজিএমইএ ও গার্মেন্টস মালিকদের আহ্বান জানাই, এ অভিনব কায়দায় অসহায় শ্রমিকদের সাথে প্রতারণা বন্ধ করুন। এতো বছর এই নিরীহ শ্রমিকদের ঘামের টাকায় আপনারা আজ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তাদের এই বিপদের সময় তাদের পাশে না দাঁড়িয়ে উল্টো যেভাবে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে তা অমানবিক। অবিলম্বে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শ্রমিকদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com