সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, ৪ ইউনিটে উৎপাদন বন্ধ

ব্রাক্ষণবা‌ড়িয়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৮৫১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন বছরের এক শিশু গুরুতর আহত ও বিদ্যুৎ কেন্দ্রের ৩টি, বেসরকারী ১টি ইউনিটসহ ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

রবিবার (২৩ মে) সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের দুটি কারেন্ট ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুনে নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারের বিস্ফোরিত স্প্রিন্টারের আঘাতে এক শিশুর বাম চোখে গুরুতর আহত হয়। আহত শিশুর নাম জুঁই আক্তার (৩)। সে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে কলাবাগান এলাকার জুয়েল মিয়ার মেয়ে।

বন্ধ ৪টি ইউনিট হলো ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি ইউনিট, ১৫০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ও ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বেসরকারী ইউনাইটেড মডিউল কোম্পানি লিঃ ইউনিট। ৪টি বিদ্যুৎ ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় জাতীয় গ্রীডে ৬২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান জানান, সন্ধ্যায় পরপর দুটি কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমারের বিস্ফোরনের পর স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। তবে বন্ধ ইউনিট গুলো উৎপাদনের চেষ্টা চলছে। এছাড়া আহত শিশু জুঁইয়ের উন্নত চিকিৎসার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নাগরিক খবর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com