রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজার পুনর্গঠনে বড় প্যাকেজ বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৮৬৯ বার পঠিত

ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজার পুনর্গঠনে সাহায্য করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে গাজায় যাতে ত্রাণ ও অন্যান্য সবকিছুর সরবরাহ অব্যাহত থাকে, ইসরাইলের কাছে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেন, জেরুজালেমের ফিলিস্তিনিদের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে বাইডেন বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করারও প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে গাজায় সাম্প্রতিক সহিংসতার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দেয়া বার্তা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন বলেন, আরব কিংবা ইহুদি যেই হোক ইসরাইলের সব নাগরিকের সঙ্গে সমান আচরণের ওপর জোর দেয় যুক্তরাষ্ট্র। জেরুজালেমে সাম্প্রদায়িক সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানান তিনি। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনি জনগণের নেতা হিসেবে মেনে নিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

ফোনালাপে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীর প্রশংসাও করেছেন। ইসরাইলের নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো  পরিবর্তন হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
জো বাইডেন বলেন, গাজায় ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর নির্মাণে অন্যান্য দেশের সঙ্গে মিলে একটি বড় প্যাকেজ বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে হামাস তাদের অস্ত্র ব্যবস্থা যাতে পুনরায় নির্মাণ না করতে পারে তার দিকে খেয়াল রাখা হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com