সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সেতুর রেলিং ভেঙে খালে লবণ বোঝাই ট্রাক-নিহত ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৭৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লবণ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খালে পড়ে দুলাল মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া শেরপুর জেলার শ্রীবরদি উপজেলার টাংঘর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ-আখাউড়া চারলেন সড়কের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে ঢাকা থেকে সিলেট অভিমুখী একটি মালবাহী ট্রাক যাচ্ছিল। ট্রাকটিতে একটি কোম্পানির লবণ বোঝাই করা ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে আশুগঞ্জের সোনারামপুরে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পরে ট্রাকটি উল্টালে নিচে চাপা পড়া একজনের মরদেহ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com