মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সীমান্ত থেকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৬৩৩ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূ-খণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আলম মিয়া (৪০) নামে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে ভেল্লীরতল নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজিবি সূত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আলম মিয়া ভারতের কুচিবহার জেলার সাহেবগঞ্জ থানার চৌধুরীহাট এলাকার সাইদালেরকুটি নামক গ্রামের দুদু মিয়ার ছেলে। আলম মিয়া আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬ এর ৫ নম্বর সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে বাংলাদেশের ২০০ মিটার অভ্যন্তরে ভেল্লীরতল এলাকায় এসেছিল।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, লালমনিরহাটস্থ ১৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার অনন্তপুর বিওপি’র নায়েক সাইফুল ইসলাম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে আলম মিয়াকে থানায় সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com