বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে অনলাইন পশুর হাট সংক্রান্ত বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি

মোহাম্মদ রিপন :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৫৩ বার পঠিত

করোনা ভাইরাস পরিস্থিতিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস পরিস্থিতিতে কুমিল্লা অনলাইন পশুর হাট আয়োজন সংক্রান্ত বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি অনু‌ষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, বাজারে কেনা-বেচা কম হউক তবে মাস্ক ছাড়া পশু কেনা-বেচা করা যাবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক জানান, করোনার সময়ে বাজারে মানুষে সমাগম কমাতে এই অনলাইন পশুর হাটের আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলায় পশু কেনা-বেচার চাহিদা রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার মানুষের। অনলাইন পশুর হাটের ওয়েবসাইটে রয়েছে সব তথ্য। বাড়িতে বসেই অনলাইন পশুর হাটের মাধ্যমে পশু ক্র‍য় বিক্রয় করার জন্য এই উদ্যোগ।

মাস্ক ব্যতিত গরুর হাটে যাওয়া যাবে না এই স্লোগানকে মাথায় রেখে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, এ বছর গত বছরের তুলনায় পশুর হাট কম বসবে যা গত বছরে ছিল ৩৮০ এ বছর তা আনুমানিক ৩৪০টি হাট বসবে।

কুমিল্লা অনলাইন পশুর হাটের সফলতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা এ প্রথম উদ্যোগ নিয়ে শুরু করেছি এরই মধ্যে ৫৮ লক্ষ ৯৬ হাজার টাকার গবাদি পশু বিক্রি হয়েছে। পরিশেষে এ বিষয়টি মানুষের মাঝে প্রচার করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com