বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঈ‌দের আ‌গের দিনও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষের ঢল

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১০৭৮ বার পঠিত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে শেষ মুহূর্তে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। এ নৌরুটে সব ফেরি চলাচল করায় যাত্রীদের স্বস্তি ফিরেছে। বৃহস্পতিবার (১৩ মে) ঘাট এলাকা এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটে নোঙর করার পর মানুষের ঢলে ঠাঁই নেই ফেরিতে। নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। ঘাটে নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কড়াকড়ি। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ছোট-বড় ২০ ফেরি চলাচল করছে। কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ঘাটে এসে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন মানুষ। অ‌তি‌রিক্ত যাত্রীর চা‌পে যে কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা র‌য়ে‌ছে।
রিফাত নামের একজন যাত্রী জানান, সবার সঙ্গে ঈদে বাড়িতে যাচ্ছি। রাস্তায় কোনো ভোগান্তিতে পাইনি। চার গুণ বেশি ভাড়া নিয়েছেন, তাতে সমস্যা নেই। ঘাটে এসে মানুষের ঢল দেখলেও ফেরি থাকায় কোনো ভোগান্তি লাগছে না। তবে এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মানা যাচ্ছে না।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com