সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সা‌ড়ে ৩ কে‌জি সোনাসহ সৌ‌দি ফেরত যাত্রী গ্রেফতার

ম‌হিউ‌দ্দিন সুজন:
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ৯৬৭ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি ফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমানবন্দরে কাস্টম হাউস মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টা ৪৭ মিনিটে এ সোনা উদ্ধার করা হয়েছে বলে কাস্টম হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টা ৪৭ মিনিটে সৌদি আরব থেকে আগত ফ্লাইটে (SV 3580) আসা যাত্রী রবিন মাতবর গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তার সাথে থাকা ব্যাগে কোনো সোনা কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ রবিনের ব্যাগ স্ক্যানিং করলে সোনার অস্তিত্ব পায়। পরে কাউন্টারে ওই ব্যাগ এনে ব্যাগের লক খুলে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।
 পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম রবিন মাতবর এবং বাড়ি মুন্সিগন্জ জেলায়। আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে। যাত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com