বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌মেঘনায় ডেঞ্জার জো‌নে যাত্রী পারাপা‌রের অপরা‌ধে ১২ মা‌ঝি আটক জব্দ ১৫ টি ট্রলার জব্দ

‌ভোলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৮৮৭ বার পঠিত

ভোলা- লক্ষ্মীপুর নৌরুটে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ট্রলারে করে যাত্রী পারাপারের দায়ে ১২ মাঝিকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় জব্দ করা হয়েছে যাত্রী পরিবহন করা ১৫টি ট্রলার। সোমবার (১০ মে) দিনভর অভিযান চালিয়ে কোস্টগার্ড তাদের আটক করেছে।

আটককৃতরা হলেন, বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ. রহিম, মো. রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশা ইউনিয়নে।

ভোলা নৌ পুলিশের অ‌ফিসার ইনচার্জ সুজন পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিল ট্রলার মালিকরা। এসময় সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ মাঝিকে আটক ক‌রে এবং ১৫টি ট্রলার জব্দ ক‌রে। প‌রে আটককৃতদের নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com