বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজীপুর জেলার মির্জাপু‌রে পা‌নি‌তে ডু‌বে ৪ শিশুর মর্মা‌ন্তিক মৃত‌্যু

গাজীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৩২ বার পঠিত

গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো- নেত্রকোনার বারহাট্টা উপজেলার তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ।মৃত শিশুদের পরিবার পূর্ব ভাওয়াল মির্জাপুর এলাকায় বসবাস করছেন।পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি একটি ডোবায় চার শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com