শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জনগ‌ণের প্রত‌্যাশা পূর‌নে কাজ করার আহবান – বেনজীর আহ‌মেদ

এমইএস:
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৪১ বার পঠিত

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, বড় পদে পদোন্নতি মানে বাড়তি দায়িত্ব। তাই যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে সবসময় সচেষ্ট থাকতে হবে। পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে মঙ্গলবার (৪ মে) বিকালে অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সাত পু‌লিশ কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের আধুনিকায়‌নে অনেক অর্জন হয়েছে। এ অর্জন ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগ‌ণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। তিনি বলেন, ‘সম্মান ও মর্যাদার সঙ্গে চাকরি করতে হবে, যেন অবসরে যাওয়ার সময় গর্ব নিয়ে চাকরি থেকে যাওয়া যায়।

আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানান এবং সবার সার্বিক সাফল্য কামনা করেন। উক্ত অনুষ্ঠা‌নে অতিরিক্ত আইজি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিদ সৈয়দ নুরুল ইসলাম পি‌পিএম বি‌পিএম বার ও মোহাম্মদ হারুন অর রশীদ পি‌পিএম  বক্তব্য রাখেন।

পদোন্নতি পাওয়া ৭ অ‌তি‌রিক্ত ডিআই‌জি হ‌লেন,

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ  নুরুল ইসলাম পি‌পিএম বি‌পিএম বার,

তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ পি‌পিএম,

লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার পি‌পিএম,

ডিএমপি সদর দপ্তরের উপকমিশনার মো. আনিসুর রহমান,

পুলিশের বিশেষ শাখা (এসবি) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পি‌পিএম,

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পি‌পিএম

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠা‌নে পু‌লি‌শের আই‌জি‌পি বেনজীর আহ‌মেদ ও ডিএম‌পি ক‌মিশনার মোহা.স‌ফিকুল ইসলাম প‌দোন্ন‌তি প্রাপ্ত ৭ অ‌তিরিক্ত ডিআই‌জিকে র‌্যাঙ্ক ব‌্যাজ প‌রিয়ে দেন।

এ সময় অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, এসবি’র অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামসহ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com