মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক‌রোনা ভাইরাস প‌রীক্ষায় প্রতারনার অ‌ভি‌যোগ‌ে হাসপাতা‌লের এম‌ডি গ্রেফতার

ঢাকা অ‌ফিস:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

ঢাকা গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে হাসপাতা‌লের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাত ১১টা ৫১ মিনিটে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষুদে বার্তায় র‍্যাব জানায়, ‘হাসপাতালটির এমডি ফয়সাল আল ইসলামকে (৩৪) রাজধানীর একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়’।

গ্রেফতার ফয়সাল হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিনের বড় ছেলে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বিকেলে ফয়সালসহ সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালটির ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com