বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা সদর চানঁপু‌রে হোন্ডা মি‌স্ত্রিকে কু‌পি‌য়ে হত‌্যা

অ‌মিত হাসান সুজন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩২৪ বার পঠিত
‌নিহত শাওন

কু‌মিল্লা সদর চানঁপু‌রে রা‌শেদুল ইসলাম শাওন না‌মের এক হোন্ডা মি‌স্ত্রিকে কু‌পি‌য়ে হত্যা করার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। সোমবার ২০ জুলাই ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন।

নিহত রাসেদুল ইসলাম শাওনের চাচা মো. শহীদুল ইসলাম জানান, শুক্রবার সকালে শাওন একটি পুরাতন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে শহরে যাচ্ছিলো। যাওয়ার পথে হুমায়ুনের ছেলে রাজিব ও শ্যামলের ছেলে সজিব তাকে পুরাতন মোটরসাইকেল চালানো নিয়ে গালি দেয়। এনিয়ে শাওন প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিত-া তৈরি হয়। ওইদিন শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শাওনকে রাস্তায় একা পেয়ে মারধর করে হুমায়ুনের ছেলেরাসহ তার বাহিনী। একপর্যায়ে শাওন দৌড়ে বাড়িতে গেলে হত্যাকারীরা তার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। পরদিন শনিবার রাতে শাওন শহরে মোটরসাইকেল গ্যারেজে কাজ শেষে বাড়ি ফেরার পথে চাঁনপুর আলী আকবর মাজারের কাছে তার উপর হামলা চাল‌ি‌য়ে পিটিয়ে গুরুত্ব আহত করে। স্থানীয় লোকজন উদ্ধার ক‌রে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে অবস্থা আশংখজনক হ‌লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সোমবার ভোরে ঢাকার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, মারধরের পর মারা যাওয়ার ঘটনায় তার বাবার পূর্বের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হুমায়ুনসহ অভিযুক্ত আসামিরা পালাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com